Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুচ্ছ ঘটনায় তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি

BN DESK
02 September 2026, 09:07 AM পড়তে ১ মিনিট
তুচ্ছ ঘটনায় তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি

সাভারের ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে আকাশ সরকার (২২) নামে এক তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১ জানুয়ারি) ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান , মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ আকাশ রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানার পুলিশ জানান, আজ বুধবার সকালে রোয়াইলে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পারে ধামরাই থানার পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।  

পুলিশ জানান, মঙ্গলবার রাতে নতুন বছর বরণের লক্ষ্যে রোয়াইল গ্রামে খিচুড়ির আয়োজন করা হয়। আয়োজকদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি উল্লাস করতে ফাঁকা গুলি ছুড়তে চেয়ে ব্যর্থ হন। পরে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে আকাশের বুকে গুলি করা হয়।

আকাশ সরকারের বাবা প্রতুল সরকার জানান, রাতে মাঠে ব্যাটমিন্টন খেলা শেষে আকাশ পাশের বাড়িতে গান শুনতে যায়। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়। রাব্বি খান নামে একজন গুলি ছোঁড়ে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ জানান, রাত ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে। 

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জানান, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো অভিযোগ দেয়নি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

এলাকা: ঢাকা ধামরাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

তুচ্ছ ঘটনায় তরুণের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি

B
BN DESK | 01 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার