Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুরস্কে অটোমান প্রাসাদে ভিন্ন রূপে রুনা খান

BN DESK
10 October 2025, 10:08 AM পড়তে ১ মিনিট
তুরস্কে অটোমান প্রাসাদে ভিন্ন রূপে রুনা খান

বিনোদন ডেস্ক : সাহসী অবতারে ধরা দিতে জুড়ি নেই জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের। তার ব্যক্তিত্বও ঠোঁটকাটা। এই মুহূর্তে লাইমলাইটে থাকা এই অভিনেত্রী রয়েছেন ছুটির আমেজে; বেশ কিছুদিন ধরে রয়েছেন দেশের বাইরে। সেখান থেকেই ভিন্ন অবতারে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অনুরাগীদের মাঝে।

কিছুদিন আগেই ফ্যামিলি ট্যুর হিসেবে গিয়েছিলেন আমেরিকায়। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে উড়াল দেন তুরস্কে। সেখান থেকে তার নজরকাড়া লুক, ফ্যাশন ও ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত মনে ধরেছে অনুরাগীদের।

সম্প্রতি তুরস্কে ইস্তানবুল শহর ঘুরে ঘুরে দেখলেন রুনা খান। তারই কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন অভিনেত্রী। লাল রঙের স্লিভলেস থাই-হাই স্লিটেড গাউন পরে ধরা দিলেন সাহসী রূপে; সানগ্লাস চোখে, পায়ে স্নিকার্স- সঙ্গে দিয়েছেন বিভিন্ন পোজ।

এছাড়াও তুরস্কের অটোমান সম্রাজ্যের সেই প্রাসাদেও যান অভিনেত্রী; দেখে আসেন সুলতান সোলায়মানের সেই হেরেমখানা! সেখানে আরেক ভিন্ন লুকে ধরা দেন রুনা। পরনে কালো পোশাক। সবমিলিয়ে রুনা খানের এই তুরস্ক সফরে বেশ আনন্দেই কেটেছে অভিনেত্রীর- তা বুঝতে বাকি নেই অনুরাগীদের।

সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’তেও দেখো মিলেছে তার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

তুরস্কে অটোমান প্রাসাদে ভিন্ন রূপে রুনা খান

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার