Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুরস্কে বহুতল ভবনে আগুন নিহত ৩

BN DESK
02 September 2026, 11:41 PM পড়তে ১ মিনিট
তুরস্কে বহুতল ভবনে আগুন নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারার চাঙ্কায়া জেলার একটি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। 

সংবাদমাধ্যম ‘হুরিয়েত’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে থাকা বাসিন্দাদের অগ্নিনির্বাপক দল উদ্ধার করেছে। 

সংবাদপত্রটি আরও জানিয়েছে, আগুনে দগ্ধ হয়ে নয, শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন কালো ধুঁয়ার কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়ায়।  

নিহতদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আরাস শাহিন (সাড়ে ৩ মাস বয়সি), হুসনিয়া চেলিক শাহিন এবং মুহাররেম চেতিনকায়া।

এছাড়া আরও ২০ জন বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তুরস্কে বহুতল ভবনে আগুন নিহত ৩

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার