Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

BN DESK
02 September 2026, 04:15 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। মোসাদের শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করতে কাজ করছিলেন তারা।

শুক্রবার এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

আনাদোলু জানায়, ইস্তাম্বুল থেকে মেহমেত বুদাক দেরিয়া ও ভেইসেল কেরিমওগলুকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির নজরদারিতে ছিলেন।

তদন্ত অনুযায়ী, ২০০৫ সালে মারসিন এলাকায় মার্বেল খনি চালুর পর আন্তর্জাতিক ব্যবসায় যুক্ত হন খনিশিল্প প্রকৌশলী দেরিয়া। ২০১২ সালে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তার সঙ্গে মোসাদের যোগাযোগ শুরু হয়। পরের বছর ইউরোপে একটি বৈঠকে তিনি প্রথমবার মোসাদ এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সময় দেরিয়াকে ফিলিস্তিনি বংশোদ্ভূত তুর্কি নাগরিক ভেইসেল কেরিমওগলুকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে দুজন ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সেই সঙ্গে মোসাদের কাছে তথ্য সরবরাহ শুরু করেন।

তদন্তে বলা হয়, কেরিমওগলুর মাধ্যমে দেরিয়া মধ্যপ্রাচ্যে তার কার্যক্রম বাড়ান এবং ইসরায়েলবিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এসব গোষ্ঠী সম্পর্কে তথ্য মোসাদের কাছে পাঠানো হতো।

এ ছাড়া গাজায় সম্ভাব্য স্থাপনা কেনার বিষয়ে কারিগরি তথ্য ও ছবি পাঠানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার