Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুরস্কে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন-রাশিয়া : জেলেনস্কি

BN DESK
05 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট
তুরস্কে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন-রাশিয়া : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন দফা শান্তি আলোচনা আগামী বুধবার তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২১ জুলাই) রাতে প্রতিদিনকার ভাষণে এক শীর্ষস্থানীয় কিয়েভ কর্মকর্তার বরাত দিয়ে তিনি এ কথা বলেন। 

সোমবার রাতে নিজের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে কথা বলেছেন। রুস্তেম উমেরভ বন্দি বিনিময় এবং রাশিয়ার সঙ্গে তুরস্কে একটি নতুন বৈঠকের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন। জেলেনস্কি বলেন, উমেরভ জানিয়েছেন, বৈঠকটি বুধবার হওয়ার কথা রয়েছে। বিস্তারিত আগামীকাল জানানো হবে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভ সম্প্রতি এই নতুন পদে নিয়োগ পেয়েছেন এবং রাশিয়ার সঙ্গে প্রথম দুই দফা আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার রাষ্ট্র-চালিত সংবাদ সংস্থা তাস তুরস্কে অবস্থিত একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আলোচনা বুধবার অনুষ্ঠিত হবে। আরেকটি সংস্থা আরআইএ সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনাটি দুই দিনব্যাপী চলবে।

ক্রেমলিন বলেছে, তারা আলোচনার তারিখের নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছে। তবে তারা উল্লেখ করেছে যে যুদ্ধ বন্ধের ব্যাপারে দুই পক্ষের অবস্থান ‘সম্পূর্ণ বিপরীতমুখী’। খবর : রয়টার্স 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তুরস্কে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন-রাশিয়া : জেলেনস্কি

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার