Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুরস্কে শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

BN DESK
02 September 2026, 07:11 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিঙ্গাপুর ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দুই দেশই চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করেছে।

তুরস্ক জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে শাওয়ালের চাঁদ দেখা সম্ভব হবে না।

 উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্বনির্ধারিত হিসাবের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে শাওয়ালের চাঁদ দেখা কঠিন হতে পারে বলে পর্যবেক্ষণ কেন্দ্রগুলো জানিয়েছে। 

সূত্র : গালফ নিউজ

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তুরস্কে শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার