Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তুরাগ নদীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

BN DESK
14 May 2026, 09:19 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর। তাকে উদ্ধার করতে গিয়ে আরেক কিশোর পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। এতে মৃত্যু হয় দুজনেরই। বুধবার (১৩ মে) বিকেলে টঙ্গীর কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার বন্ধু মো. নোমান (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার দিকে নদী থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, বিকেলে পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে গোসল করতে যায় তুরাগ নদীতে। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইমরান। তবে দুজনই হারিয়ে যায় নদীর গভীরে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুই কিশোরের মরদেহ। টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, পাঁচ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ইমরানও। 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

তুরাগ নদীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার