Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত ৬

BN DESK
02 September 2026, 06:29 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় ছয়জন নিহত ও অনেকে আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন। রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় রাস্তার ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র : আল-জাজিরা, সিএনএন

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত ৬

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার