Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ত্রিদেশীয় সিরিজের জন্য যুবাদের দল ঘোষণা

BN DESK
03 September 2026, 05:46 PM পড়তে ১ মিনিট
ত্রিদেশীয় সিরিজের জন্য যুবাদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ আসন্ন ২০২৬ আইসিসি যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার যুব দল।

ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। সবমিলে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই ত্রিদেশীয় সিরিজের আগে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই- শাহরিয়ার আহমেদ, শাহারিয়াল আজমির, সবুজ, ফারহান শাহরিয়ার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের জন্য যুবাদের দল ঘোষণা

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার