Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ত্রিশের পরেও গোল সংখ্যায় অদম্য রোনালদো

BN DESK
02 September 2026, 10:08 AM পড়তে ১ মিনিট
ত্রিশের পরেও গোল সংখ্যায় অদম্য রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে গতকাল রাতে আল শাবাবের সঙ্গে ২-২ ড্র করেছে আল নাসর। ম্যাচে একটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলের মাধ্যমে অনন্য এক কীর্তি ছুঁয়েছেন রোনালদো। বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলের সংখ্যা এখন সমান তার।

আল শাবাবের বিপক্ষে গোলটি হাজার গোলের লক্ষ্যের পথে ছুটে চলা রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম। এর মধ্যে অর্ধেক, অর্থ্যাৎ ৪৬৩টি গোল করেছেন বয়স ৩০ পেরোনোর পর। বাকি অর্ধেক ৩০ পূর্ণ হওয়ার আগে। হাজার গোলের মাইলফলক থেকে তিনি আছেন আর ৭৪ গোল দূরে। সাধারণত, বেশিরভাগ ফুটবলারের ক্যারিয়ার ৩০ পেরিয়ে যাওয়ার পর শেষের পথে হাঁটা শুরু করে। ৩৫ পেরোতেই বেজে যায় শেষের ঘণ্টা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রোনালদো। ৪০ পেরোনের পরেও এখনো অদম্য পর্তুগিজ তারকা। রোনালদো ৩০ পেরোনোর আগে খেলেছেন লিসবন, ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে। আর ৩০ পেরোনোর পর রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেড ও আল নাসরে। বয়স ৩০ পেরোনোর পর রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলের রোমারিও। যেখানে মেসি ৩০ পেরোনোর পর করেছেন ২৮৭ গোল, রোনালদোর চেয়ে ১৭৬টি কম।

২০২৩ সালে আল নাসরে যোগ দিয়ে সৌদি ক্লাবটির হয়ে রোনালদো করে ফেললেন ৯০ গোল। সেঞ্চুরি হওয়াটা স্রেফ সময়ের ব্যাপার। এর আগে তিনটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১৪৫ গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি এবং জুভেন্টাসের হয়ে ১০১টি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ত্রিশের পরেও গোল সংখ্যায় অদম্য রোনালদো

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার