Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে ছিনতাই করতো তারা

BN DESK
03 October 2025, 03:46 PM পড়তে ১ মিনিট
থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে ছিনতাই করতো তারা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হ য়েছে । গত মঙ্গলবার রাত ও আজ বুধবার (২৮ মে ) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করেছে পুলিশ।

তাঁরা হলেন- মো. পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান (২২)।

গ্রেফতার দুজনের কাছ থেকে ধারালো দেশি অস্ত্রসহ একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। রিভলবার ও গুলি গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, আসামিদের কাছে থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি রিভলবার, পাঁচটি গুলি, একটি ধারালো ছোরা ও ধারালো দা জব্দ করা হয়। এ সব অস্ত্র দিয়ে তাঁরা আশপাশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে লুটপাট করতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তাঁরা পাহাড়তলী টোল সড়কে বিমানবন্দর ও পতেঙ্গাগামী যাত্রীদের ছিনতাই করতেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে ছিনতাই করতো তারা

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার