Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন কালে জাবিতে ৯ শিক্ষার্থী আটক

BN DESK
02 September 2026, 05:31 PM পড়তে ১ মিনিট
থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন কালে জাবিতে ৯ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাবি, উত্তরা ইউনিভার্সিটি এবং প্রাইম নার্সিং কলেজের ৯ জন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

আটককৃত জাবি শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন রয়েছেন।

আটককৃত ঢাবি শিক্ষার্থীরা হলেন—ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী থোয়াইনু প্রু, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তি নাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা।

এ ছাড়া ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফরিন আশা এবং প্রাইম নার্সিং কলেজের শিক্ষার্থী মাসুই মারমা।

জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা টহল জোরদার করে। এদিন রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শিক্ষার্থীদের আটক করা হয়। এ সময় তাদের কাছে মদ পাওয়া যায়। তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। প্রক্টরিয়াল টিমের কাছে আটককৃতরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন ।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, বহিরাগতদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন কালে জাবিতে ৯ শিক্ষার্থী আটক

B
BN DESK | 01 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার