Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দক্ষিণ কোরিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪, আহত ৬০

BN DESK
02 September 2026, 07:14 AM পড়তে ১ মিনিট

দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় দেজন শহরের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার (২0 মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে আজ শনিবার (২১ মার্চ) বিকেলে পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানায় আগুন লাগার সময় ভেতরে প্রায় ১৭০ জন শ্রমিক কাজ করছিলেন। অনেকে প্রথম তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা ন্যাম দেউক-উ বলেন, আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ছিল। যে কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই শ্রমিকরা ভবন থেকে লাফিয়ে পড়তে শুরু করেন। ভবন ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকাজে দেরি হয়। এছাড়া কারখানায় সোডিয়ামসহ অত্যন্ত সক্রিয় ২০০ কেজি রাসায়নিক পদার্থ মজুত ছিল। যেগুলো পানির সঙ্গে মিশলে বিস্ফোরণ ঘটার শঙ্কা ছিল। সেজন্য প্রথমে সেগুলো সরিয়ে নিয়ে মূল কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে পাঁচ শতাধিক দমকলকর্মী, পুলিশ ও জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। ক্রেন ব্যবহার করে ভবনের ওপর পানি ছোড়া হয়। বিপজ্জনক এলাকায় পৌঁছাতে দুটি চালকবিহীন অগ্নিনির্বাপক রোবটও ব্যবহার করা হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কেউ কেউ ধোঁয়ায় শ্বাস না নিতে পেরে অসুস্থ হয়ে পড়েন। কিছু মানুষ ভবন থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন। আগুনে নিহত ১৪ জনের মধ্যে ৯ জনকে তৃতীয় তলার একটি জিম লকাররুম থেকে উদ্ধার করা হয়েছে।

কারখানাটি হুন্দাই ও কিয়া মোটরসহ বড় বড় কোম্পানির যন্ত্রাংশ সরবরাহকারী। আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, কর্মকর্তারা তদন্ত কার্যক্রম শুরু করছেন। তবে এখনও বিস্ফোরণের শঙ্কা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪, আহত ৬০

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার