Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দরজায় বাইরে তালা লাগিয়ে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

BN DESK
04 September 2026, 09:50 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে সুজন নামে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরটি মূল্যবান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ অগ্নিসংযোগ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নোয়াখালী জেলা শাখার সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের নলেরচর গ্রামের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দরজা খুলতে গিয়ে বাইরে থেকে লাগানো তালা দেখতে পান। আগুনে বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন, “আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আমি প্রকাশ্যে বলেছি, অভিযোগটি মিথ্যা। এর জেরে সন্ত্রাসীরা আমার ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়।”

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, “নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে আগুন আর হামলা চালিয়ে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, “তিনি বিষয়টি শুনেছেন। খবর নিয়ে বিস্তারিত বলতে পারবেন।”

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

দরজায় বাইরে তালা লাগিয়ে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার