Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দর্শকরা চান আমরা যেন বিয়ে করে ফেলি : মন্দিরা

BN DESK
04 September 2026, 12:11 AM পড়তে ১ মিনিট
দর্শকরা চান আমরা যেন বিয়ে করে ফেলি : মন্দিরা

বিনোদন ডেস্কঃ  কোরবানি ঈদে মুক্তি পেয়েছে আরিফিন শুভর ‘নীলচক্র’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। দুজনের এই জুটি বেশ পছন্দও করছেন দর্শকরা। পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক দর্শক। দুজনের বিয়ে হোক, এমনটাই চাওয়া তাদের ভক্ত-অনুরাগীদের।

সম্প্রতি মন্দিরা নিজের মুখে জানালেন দর্শকদের এমন আবদারের কথা। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মন্তব্য করেন মন্দিরা চক্রবর্তী।

তিনি বলেন, ‘আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’ দর্শকদের এমন ভাবনায় বেশ অবাক হয়েছেন নায়িকা নিজেও। মন্দিরা বলেন, ‘প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’

তবে এমনটা হওয়ার নয় জানিয়ে মন্দিরা পরিষ্কারভাবে বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়। সাইবার অপরাধ এখনকার সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। ব্যক্তিগত ভিডিও ফাঁস, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রতারিত হওয়ার গল্প আজকাল অহরহ ঘটছে। এমন আলোচিত বিষয় নিয়ে তৈরি ‘নীলচক্র’।

শুভ-মন্দিরা ছাড়াও নীলচক্রে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

দর্শকরা চান আমরা যেন বিয়ে করে ফেলি : মন্দিরা

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার