Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দর্শক টানতে ব্যর্থ পূজা চেরী

BN DESK
03 September 2026, 09:20 PM পড়তে ১ মিনিট
দর্শক টানতে ব্যর্থ পূজা চেরী

বিনোদন ডেস্ক : কুরবানি ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরী অভিনীত সিনেমা ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় এতে পূজার সহশিল্পী রয়েছেন আদর আজাদ। সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি শুরু থেকেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে। যার ফলে, দ্বিতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে এটি। দেশের কোনো মাল্টিপ্লেক্সেই এখন আর প্রদর্শিত হচ্ছে না। 

শুক্রবার (১৩ জুন) থেকে দেশে মাত্র তিনটি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে। বলা যায়, প্রত্যাশা অনুযায়ী এবারের ঈদে ব্যর্থ হয়েছেন এ অভিনেত্রী। সিনেমাটি নিয়ে প্রথম থেকেই আশার পারদ বুনে ছিলেন পূজা। কিন্তু এভাবে মুখ থুবড়ে পড়বে এটি হয়তো ভাবেননি। 

মুক্তির আগে তিনি বলেছিলেন, ‘এ সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্নতা রয়েছে।’ আশাবাদী ছিলেন নায়ক আদর আজাদও। তিনি বলেছিলেন, এ সিনেমা ছিল তার অভিনয় জীবনের সেরা সিনেমা। কিন্তু সিনেপ্লেক্স থেকে কেন নামিয়ে দেওয়া হলো? 

এ বিষয়ে পূজা কিছু না বললেও, প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক জানিয়েছে, নিজেদের সিদ্ধান্তেই মাল্টিপ্লেক্সে থেকে নামিয়ে নেওয়া হয়েছে। কারণ, শো-টাইম দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। যে কারণে তাদের স্বার্থ বিবেচনায় টিম এ সিদ্ধান্ত নিয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটি মুক্তির পর থেকেই প্রত্যাশিত সাড়া মিলছিল না দর্শকদের। প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, সিনেমার ক্ষেত্রে দর্শক চাহিদার ব্যাপারটি তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে যেসব সিনেমার দর্শক চাহিদা বেশি, সেগুলো তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। 

‘টগর’ সিনেমায় আদর-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

দর্শক টানতে ব্যর্থ পূজা চেরী

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার