Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দলে জায়গা হারিয়ে নতুন বার্তা নেইমারের

BN DESK
01 September 2026, 03:48 AM পড়তে ১ মিনিট
দলে জায়গা হারিয়ে নতুন বার্তা নেইমারের

স্পোর্টস ডেস্ক : চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এবারের দলে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন ইনজুরিতে পড়েন তিনি। সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার তাই এবারও ফেরা হয়নি দলে। 

ব্রাজিলের দল ঘোষণার পর মুখ খুলেছেন দেশের জার্সিতে সর্বাধিক গোল করা তারকা নেইমার। ইনজুরি মুক্ত হওয়ার লড়াই শুরু করেছেন তিনি। জিমে কেটেলবেলস নিয়ে ট্রেনিংয়ের একটি ছবি পোস্ট করে দৃঢ় সংকল্পের কথা বলেছেন। নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘লক্ষ্য অর্জনে আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় দরকার। এ থেকেই সাফল্য আসে। আপনি যদি আপনার লক্ষ্য অর্জন নাও করতে পারেন আকাঙ্ক্ষা এবং বাধা অতিক্রমের চেষ্টা নিয়ে অন্তত প্রশংসীয় কাজগুলো করুণ।’ 

জানা গেছে, নেইমারের এবারের ইনজুরি খুব একটা গুরুতর নয়। তার ঊরুর মাংসপেশি ফুলে গেছে। এক সপ্তাহ পরে দলীয় অনুশীলনে ফেরার জোর সম্ভাবনা আছে তার। তবে ডন কার্লো ইনজুরিতে পড়া কাউকে দলের বোঝা বানাতে চান না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে ডাক পেতে হলে শতভাগ ফিট হতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দলে জায়গা হারিয়ে নতুন বার্তা নেইমারের

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার