Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, ২ ভাই নিহত

BN DESK
09 October 2025, 10:38 PM পড়তে ১ মিনিট
দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, ২ ভাই নিহত

ফেনীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া এলাকায় সড়কের পাশে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে নোয়াখালীগামী একটি দ্রুতগামী বাস এসে পিকআপে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় ও দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। এছাড়া একরামকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। 

নিহতের চাচাতো ভাই মো. সুজন বলেন, মোশারফ আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করতেন। ওই কোম্পানির একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। পরে আলভী এন্টারপ্রাইজের মালিকপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িটি উদ্ধার করতে বলেন। রাত ৩টার দিকে মোশারফ ছোট ভাইকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপটি তুলে রাস্তাপাশে দাঁড় করিয়ে পেছনে চাকার কাজ করছিল। এ সময় নোয়াখালীগামী একটি বাস পেছন থেকে পিকআপে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোশারফের মৃত্যু হয়েছে। এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপে সজোরে ধাক্কা দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনিও মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, ২ ভাই নিহত

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার