Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

BN DESK
04 September 2026, 06:19 PM পড়তে ১ মিনিট
দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মো. ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১টি নম্বরবিহীন মোটরসাইকেল পাওয়া হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছে আরও অস্ত্র থাকতে পারে- সেই বিষয়ে জানতে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার