Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাপুটে জয় ইউনাইটেডের

BN DESK
02 September 2026, 12:15 PM পড়তে ১ মিনিট
দাপুটে জয় ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরিম আসার আগে চার ম্যাচের জন্য হয়েছিলেন কোচ। তাতে অপরাজিতই থাকলেন ডাচ কিংবদন্তি নিস্টেলরয়। 

নিস্টেলরয়ের অধীনে সবশেষ ম্যাচে প্রিমিয়ার লিগে ৩-০ গোলে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  দারুণ ফুটবল খেলা ইউনাইটেডের হয়ে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গারানচো। অন্য গোলটি ছিল আত্মঘাতী। ১৭ মিনিটে আমাদ দিয়ালো ও ব্রুনো ফার্নান্দেজের বোঝাপড়ায় দারুণ এক গোল করে রেড ডেভিলরা। দিয়ালোর ব্যাকহিল থেকে বল পেয়ে বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ শটে বল জালে জড়ান ইউনাইটেড অধিনায়ক। ৩৮ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেয় তারা। বক্সের ভেতের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ভিক্টর ক্রিস্টিয়ানসেন। আর ৮২ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো পাসে গোল করেন গার্নাচো।

 এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে থাকল ইউনাইটেড। পরের ম্যাচটা তারা খেলবে নতুন কোচ আমোরিমের অধীনে। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লেস্টারের অবস্থান ১৫।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দাপুটে জয় ইউনাইটেডের

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার