Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দারুণ প্রত্যাবর্তনে এফএ কাপ’র কোয়ার্টারে ম্যানসিটি

BN DESK
02 September 2026, 10:22 AM পড়তে ১ মিনিট
দারুণ প্রত্যাবর্তনে এফএ কাপ’র কোয়ার্টারে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : এফএ কাপে টানা দ্বিতীয় ম্যাচে শঙ্কায় পড়েছিল ধুকতে ম্যানচেস্টার সিটি। আগের রাউন্ডে লিভারপুলকে হারিয়ে চমক দেখানো প্লাইমাউথ আরগাইল এবারও শুরুতেই সিটির জালে বল জড়িয়ে চাপে ফেলে দেয় গার্দিওলার শিষ্যদের।

তবে এবার অঘটন এড়াতে দারুণ প্রত্যাবর্তন দেখিয়েছে সিটি। টিনএজার নিকো ও’রেইলির জোড়া গোল ও কেভিন ডি ব্রুইনার নির্ভরযোগ্য ফিনিশিংয়ে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। খেলার ৩৮ মিনিটে মাকসিম তালোভিয়েরোভের গোল প্লাইমাউথ সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। তবে বিরতির ঠিক আগে, স্টপেজ টাইমে ডি ব্রুইনার ক্রসে ও’রেইলি হেড করে সমতা ফেরান সিটি। ৭৬ মিনিটে ফিল ফোডেনের কর্নারে আরও একটি দুর্দান্ত হেডে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ও’রেইলি। এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে সব শঙ্কা উড়িয়ে দেন ডি ব্রুইনা।

এর আগে তৃতীয় স্তরের ক্লাব লেইটন অরিয়েন্টের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল সিটি। এবারও শুরুর ধাক্কা সামলে দারুণ প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ইংলিশ জায়ান্টরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দারুণ প্রত্যাবর্তনে এফএ কাপ’র কোয়ার্টারে ম্যানসিটি

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার