Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিল্লিতে আবাসিক ভবন ধস

BN DESK
02 September 2026, 11:14 PM পড়তে ১ মিনিট
দিল্লিতে আবাসিক ভবন ধস

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ভবনের বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়।বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। এরমধ্যে দমকল বাহিনীর ৭টি দল রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।

এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

দিল্লিতে আবাসিক ভবন ধস

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার