Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিল্লিতে ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার’  বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি

BN DESK
21 May 2026, 11:24 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠককে কেন্দ্র করে সব কেন্দ্রীয় মন্ত্রীকে রাজধানীতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দিল্লির ‘সেবা তীর্থ’-এ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।‘সেবা তীর্থ’ হলো ভারতের প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনগুলোর সমন্বয়ে গঠিত অত্যাধুনিক কমপ্লেক্স। সরকারের অভ্যন্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা জোরদার হওয়ায় প্রেক্ষাপটে সব কেন্দ্রীয় মন্ত্রীকে বৈঠকের নির্ধারিত সময়ের মধ্যে দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মূলত মোদির বিদেশ সফর শেষে ফেরার পরপরই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপ সফর, ভূরাজনীতি কিংবা পররাষ্ট্রনীতির আনুষাঙ্গিক বিষয়ে এতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আগামী ১০ জুন মোদি সরকারের তৃতীয় মেয়াদের দুই বছর পূর্ণ হতে চলেছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দিল্লিতে ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার’  বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার