Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দীঘিনালায় সেনা অভিযানে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

BN DESK
04 September 2026, 06:26 AM পড়তে ১ মিনিট

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৫ পিস অবৈধ গোদা কাঠ জব্দ হয়েছে।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের বেতছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযান চালায়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

সেনা সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়। জড়িতরা পালিয়ে গেলেও জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

দীঘিনালায় সেনা অভিযানে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

B
BN DESK | 01 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার