Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দীপিকাকে যৌক্তিক দাবি করে পাশে দাঁড়ালেন অজয়

BN DESK
04 September 2026, 04:46 AM পড়তে ১ মিনিট
দীপিকাকে যৌক্তিক দাবি করে পাশে দাঁড়ালেন অজয়

বিনোদন ডেস্ক : বলিউড এখন তোলপাড় ‘স্পিরিট’ ছবি ঘিরে। দীপিকা পাডুকোনের সরে যাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যখন গুঞ্জন-‘অপেশাদার’ শর্তের জন্যই নাকি বাদ পড়লেন দীপিকা। 

এমন সময় এই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অজয় দেবগণ। তার মতে, দীপিকার দাবি একেবারেই অযৌক্তিক নয়, বরং সময়ের দাবি। কাজল অভিনীত ‘মা’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে হাজির ছিলেন অজয়। ছবির মূল চরিত্রে রয়েছেন কাজল। ছবির সহ-প্রযোজকও তিনি। সাংবাদিকদের এক প্রশ্নে তাকে দীপিকার ‘৮ ঘণ্টার বেশি কাজ করবেন না’ দাবির বিষয়ে মতামত জানাতে বলা হয়। অজয় স্পষ্টভাবেই বলেন-‘এটা নিয়ে যতটা সমালোচনা হচ্ছে, ততটা অসঙ্গত নয়। বেশিরভাগ সৎ এবং পেশাদার পরিচালকরা এর সঙ্গে একমত হবেন। আজকাল প্রায় সবাই ৮-৯ ঘণ্টার শিডিউলেই কাজ করেন। আর একজন মা যদি ৮ ঘণ্টার কাজ চান, সেটাও স্বাভাবিক।’ 

তিনি আরও যোগ করেন-‘এটা একেক জনের একেক রকম দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে আমি মনে করি ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝতে পারেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

দীপিকাকে যৌক্তিক দাবি করে পাশে দাঁড়ালেন অজয়

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার