Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করতে মাইলস্টোনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

BN DESK
03 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করতে মাইলস্টোনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে প্রতিষ্ঠানটি থেকে বের হতে পারছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ মঙ্গলবার (২২ জুলাই) ১২টা ৩০ মিনিটে পুলিশি পাহারায় ভবন ৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এসময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন ৫ এ আসার পথে আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। আসিফ নজরুল ভবনে ৫ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা।

অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করে আনতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। এদিন দুপুর ১টার পর থেকে কলেজ প্রাঙ্গণে পুলিশ সদস্যের সংখ্যা বাড়তে থাকে। বেলা ৩টার আগে প্রস্তুত হয়ে লাঠি হাতে আরও বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন সদস্যরা এই এলাকায় প্রবেশ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করতে মাইলস্টোনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার