Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই গোলে এগিয়ে থেকেও হার মিয়ামির

BN DESK
02 September 2026, 08:54 AM পড়তে ১ মিনিট
দুই গোলে এগিয়ে থেকেও হার মিয়ামির

স্পোর্টস ডেস্ক : খেলার ৬৪ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মিয়ামি। এরপরই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে হেরেই গেছে হ্যাভিয়ের মাচেরানোর দল। প্রত্যাবর্তনের গল্প লিখে মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে এফসি ডালাস।

লিওনেল মেসি থাকলে হয়তো এমন বাজেভাবে হারতে হতো না মিয়ামিকে। অনেক ভক্তই এ কথায় সুর মেলাবেন। তাই মেসিকে বিশ্রামে সিদ্ধান্ত নিয়ে মিয়ামির ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কোচ মাচেরানো। হারের দায়ও নিজের কাঁধে নিয়েছেন আর্জেন্টাইন কোচ। এই হার ছিল এমএলএসে মায়ামির মৌসুমের প্রথম হার। অন্যদিকে ২৯ মার্চের পর প্রথম জয় তুলে নিলো ডালাস।

ম্যাচ শেষে মাচেরানো বলেন, এটা সহজ ছিল না। আমরা প্রথম গোল খাওয়ার পর ৬০-৬৫ মিনিট ভালো খেলেছি। কিন্তু আমি খেলাটা বুঝতে ভুল করেছি এবং ছেলেদের সাহায্য করতে পারিনি। যখন ৩-১ বা ৩-২ ছিল, আমি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, তখন প্রতিপক্ষ পাঁচজনের রক্ষণ তৈরি করে ফেলে। আমি কিছু মুভমেন্ট করেছিলাম, যা কাজে আসেনি। বাস্তবতা মেনে নিতে হয়।

এই ম্যাচে মেসির মতো লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও খেলেননি। তিন দিন আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল মিয়ামি। ওই ম্যাচ খেলার পর আজ বিশ্রামে থাকেন এ চার তারকা। দ্বিতীয় লেগ আগামী বুধবার মিয়ামির ঘরের মাঠে। মূলত এই ম্যাচে ভালোভাবে পারফর্ম করে যেন পিছিয়ে পড়া মিয়ামিকে টেনে তুলতে পারেন, সেজন্যই চারজনকে বিশ্রামে পাঠান মাচেরানো।

মাচেরানো বলেন, লিও (মেসি) ভালো আছে। ভ্যাঙ্কুভারে দীর্ঘ ভ্রমণ ও সিনথেটিক ঘাসের মাঠে খেলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বিশ্রাম দেওয়ার। তবে সে আজ অনুশীলন করেছে এবং সে প্রস্তুত। ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলা একমাত্র খেলোয়াড় ম্যাক্সি ফ্যালকনকেই এই ম্যাচে প্রথম একাদশে রেখেছিল মায়ামি। গোলরক্ষক পজিশনেও পরিবর্তন আসে, অস্কার উস্তারির বদলে দ্বিতীয়বারের মতো মৌসুমে শুরু করেন ড্রেক ক্যালেন্ডার। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দুই গোলে এগিয়ে থেকেও হার মিয়ামির

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার