Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

BN DESK
01 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

নিউজ ডেস্ক:  ফরিদপুরের ভাঙ্গায় দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। 

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে আটক ও ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ভাষ্যমতে, গত দুই বছর ধরে তাকে ধর্ষণ করা হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী নির্যাতনের কথা প্রকাশ করলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরীর মামা বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’’

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দুই বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ; বাবা আটক

B
BN DESK | 07 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার