Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বিএনপি নেতা খুন

BN DESK
02 September 2026, 04:45 PM পড়তে ১ মিনিট
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বিএনপি নেতা খুন

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় প্রতিবেশি দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আলম (৬৫) নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপরে ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে।

নিহত আলম (৬৫) চরটেকি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে আলম নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় পাশের বাড়ির গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া শুরু হয়। আলম দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বিএনপি নেতা খুন

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার