Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত  

BN DESK
17 February 2024, 04:10 PM পড়তে ১ মিনিট
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত  

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, বনি আমিন ও তানভীর মোটরসাইকেলযোগে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিন জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বনি আমিন ও তানভীরকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত  

B
BN DESK | 17 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার