Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুদকের মামলায় গাসিকের প্রকৌশলী খলিল কারাগারে

BN DESK
02 September 2026, 08:58 PM পড়তে ১ মিনিট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাজীপুর আদালতে হাজিরা দিতে গেলে তাঁর জামিন আদেশ বাতিল করে এ নির্দেশ দেওয়া হয়।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তফা কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে। একই মামলায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদকের অভিযোগ, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।

এ অভিযোগের বিষয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দুদকের মামলায় গাসিকের প্রকৌশলী খলিল কারাগারে

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার