Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুদকের মামলায় বগুড়ায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুস ছামাদ ছেলেসহ কারাগরে 

BN DESK
05 September 2026, 08:06 PM পড়তে ১ মিনিট
দুদকের মামলায় বগুড়ায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুস ছামাদ ছেলেসহ কারাগরে 

কোর্ট রিপোর্টারঃ জ্ঞাত আয় বহিভুত অবৈধভাবে ১ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৭৬৮ টাকার সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগ এনে দুদক কর্তৃক দায়েরকৃত মামলায় ঢাকার কমলাপুরের কাস্টমস হাউস আইসিডি (আইন শাখার) সাবেক রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুস ছামাদ (৫৫) এবং তার ছেলে মোঃ রিয়াদ আহমেদ (২৪) এর জামিনের আবেন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামিদের স্থায়ী ঠিকানা হিসেবে গাবতলী উপজেলার কালুডাঙ্গা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তারা বর্তমানে বগুড়া শহরের উত্তর লতিফপুরে বসবাস করেন।

গতকাল রোববার বগুড়ার দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ওই আসামিদের জামিনের আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে হাজতি পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বাদি হয়ে জেলা কার্যালয়ে ওই আসামিদের বিরুদ্ধে গত ২০২২ সালের ২১ ডিসেম্বর এই আসামির বিরুদ্ধে পরস্পর যোগসাজসে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধভাবে ১ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৭৬৮ টাকার সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি প্রতিরোধ আইনে, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই মামলা দায়ের করেন।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় হাইকোর্টের আদেশের আলোকে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ ও দায়রা  আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আদালত শুনানিশেষে ওই আদেশ দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

দুদকের মামলায় বগুড়ায় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুস ছামাদ ছেলেসহ কারাগরে 

B
BN DESK | 11 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার