Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুদকের মামলায় শ্রমিকনেতা হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

BN DESK
05 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট
দুদকের মামলায় শ্রমিকনেতা হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কোর্ট রিপোর্টারঃ জ্ঞাত আয় বহির্ভূত  ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক কর্তৃক দায়েরকৃত মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর, বগুড়া জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দীন শেখ হেলালের পক্ষে দাখিলী সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) আসামি সামছুদ্দীন শেখের জামিনের আবেদন শুনানির জন্য বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদলতে দিন ধার্য্য ছিল। আসামি সামছুদ্দীন শেখ আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেলে সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী শুনানী অন্তে সময়ের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপ পরিচালক মোঃ মনিরুজ্জামন বাদি হয়ে জেলা কার্যালয়ে ওই আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন আইনে বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জেলা শ্রমিক লীগ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসামি মোঃ সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে দুর্নীতি দমন কমিশন আসামি মোঃ সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত স্থাবর ও অস্থাবর ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার সম্পদ পাওয়া যায়। মামলাটি তদন্ত শেষে দুদক বগুড়া জেলা র্কাালয়ের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান আসামি সামছুদ্দীন শেখ হেলাল ও তদন্তেপ্রাপ্ত তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আবে জমজম (নাজী) দ্বয়কেও অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন  আইন  এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনেগত ২৬ ডিসেম্বর স্বাক্ষরিত অভিযোগ পত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন। আসামি মোঃ সামছুদ্দীন শেখ হেলাল বগুড়া শহরের চকসুত্রাপুর শহীদ বেলু রোডের মৃত মজিবর রহমানের ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

দুদকের মামলায় শ্রমিকনেতা হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

B
BN DESK | 21 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার