Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুদকের মামলায় সাবেক শ্রমিকলীগ নেতা হেলালের ছেলে কারাগারে

BN DESK
05 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট
দুদকের মামলায় সাবেক শ্রমিকলীগ নেতা হেলালের ছেলে কারাগারে

কোর্ট রিপোর্টারঃ জ্ঞাত আয় বহির্ভুত ৩ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৩৭৯ টাকা ৮৭ পয়সা টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের দায়ের করা মামলায় হোসাইন হাবিবের জামিনের আবেদন বুধবার (২০ মার্চ) বগুড়ার সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী শুনানি অন্তে নামঞ্জুর করে হাজতি পরোয়ানা মূলে করাগারে প্রেরণের আদেশ দেন। জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামি হোসাইন হাবিব  শহরের চকসূত্রাপুর শহীদ বেলু রোডের বাসিন্দা বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দীন শেখ হেলালের ছেলে।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান বাদি হয়ে গত ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি জেলা কার্যালয়ে ওই আসামি হোসাইন হাবিবের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। উপ সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান তদন্ত শেষে আসামি হোসাইন হাবিবের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৩৭৯ টাকা ৮৭ পয়সা টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়ায় এই মামলায় ওই আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে গত ২৯ নভেম্বর স্বাক্ষরিত অভিযোগপত্র সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

দুদকের মামলায় সাবেক শ্রমিকলীগ নেতা হেলালের ছেলে কারাগারে

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার