Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্গাপূজায় আসছে ‘রঙবাজার’

BN DESK
10 October 2025, 10:44 PM পড়তে ১ মিনিট
দুর্গাপূজায় আসছে ‘রঙবাজার’

বিনোদন ডেস্কঃ আসছে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের ‘রঙবাজার’। তামজিদ অতুলের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প। লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’র শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশির ভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

 
 

দুর্গাপূজায় ‘রঙবাজার’ মুক্তির বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘অনেক আগেই রঙবাজার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কারণ, এটি সব বয়সীদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণিকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে। গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ, দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এই উৎসবেই আমার “পদ্মাপুরাণ” মুক্তি পেয়েছিল। আশা করছি, এবারও দর্শকের ভালোবাসা পাব।’

সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের একসময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

দুর্গাপূজায় আসছে ‘রঙবাজার’

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার