Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ

BN DESK
01 May 2026, 07:29 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি । দুর্ঘটনার পরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানা যায়, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়। আপাতত নিজের বাসায় বিশ্রামে আছেন ৪০ বছর বয়সী এ কোচ।

মায়োর্কার ব্যালেরিক দ্বীপে বাই-সাইকেল নিয়ে বের হয়েছিলেন মেসি-আগুয়েরো-ডি মারিয়াদের কোচ। এ সময় একটি গাড়ি তার বাই-সাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেলে তাকে দ্রুতই মায়োর্কার সন এস্প্রেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষা-নিরিক্ষার পরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, খুব গুরুতর না হলেও স্কালোনির মুখ ও শরীরের অনেকটা জায়গা কেটে গেছে। কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, স্কালোনি টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘যত বার্তা আমি পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাত্র কয়েকটা সেলাই পড়েছে এবং আমি বাড়ি ফিরে এসেছি। সবাইকে ধন্যবাদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার