Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্নীতি বন্ধ করলে দেশের অনেক সমস্যার সমাধান হবে: বিমানমন্ত্রী

BN DESK
02 September 2026, 07:34 PM পড়তে ১ মিনিট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশে দুর্নীতি প্রধান চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তিনি মনে করেন, দুর্নীতি বন্ধ করলে দেশের অনেক সমস্যা স্বাভাবিকভাবে সমাধান হবে। তাই প্রধানমন্ত্রী যে দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে সকলের সম্মিলিত কাজ অত্যন্ত জরুরি।

আজ রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী এসব মন্তব্য করেন।

আফরোজা খানম বলেন, সরকারি প্রকল্প, টেন্ডার প্রক্রিয়া এবং সার ডিলার নিয়োগে কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। পাশাপাশি তিনি প্রশাসনকে কৃষিজমি রক্ষায় আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। জনগণ আমাদের ভোট দিয়েছেন অনেক প্রত্যাশা নিয়ে। আমাদের লক্ষ্য শুধু কী আমরা পেলাম তা নয়, বরং জনগণ কী পেল তা বড় করে দেখা উচিত।

এরপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, নারীরা আজ ঘর সামলানোর পাশাপাশি দেশও এগিয়ে নিতে সক্ষম। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর উন্নয়নের জন্য ৩১ দফার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, নারীরা যেন সমাজে এগিয়ে থাকে এবং নারী উদ্যোক্তারা তাদের কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা ও পদক্ষেপ নেওয়া হবে।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। পুলিশ সুপার মো. সারওয়ার আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা ইয়াসমিন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিমানমন্ত্রী আফরোজা খানম দপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দুর্নীতি বন্ধ করলে দেশের অনেক সমস্যার সমাধান হবে: বিমানমন্ত্রী

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার