Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুয়েকে ফলো করলেন নেইমার!

BN DESK
02 September 2026, 08:07 AM পড়তে ১ মিনিট
দুয়েকে ফলো করলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলেছে পিএসজি। এই জয়ে ২ গোল ও ১ অ্যাসিস্ট করে ফাইনালের সেরা খেলোয়াড় হন দিজিরে দুয়ে। এছাড়া বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান তারকার পুরস্কারও জিতেছেন এই ফরাসি ফরোয়ার্ড।

১৯ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন পারফরম্যান্স, নিঃসন্দেহে বিশাল মুহূর্ত দুয়ের জন্য। ম্যাচ শেষে উদযাপনের সময় একটি মজার মুহূর্তের জন্ম দেন দুয়ে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি মার্সেলোর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে নেইমারকে হেলো জানাবেন। তিনি আমার আদর্শ।’ উত্তরে মার্সেলো বলেন, ‘আমি ওকে বলেছি তোমাকে ফলো করতে এবং তোমার সঙ্গে যোগাযোগ করতে।’ কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বপ্ন সত্যি করে ইনস্টাগ্রামে দুয়েকে ফলো করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

সাবেক এই পিএসজি কিংবদন্তির কাছ থেকে এমন অনুপ্রেরণা পাওয়া দুয়ের জন্য নিঃসন্দেহে বিশেষ কিছু। খেলার ধরন থেকে গোল উদযাপন সবকিছুতেই যেনো নেইমারের ছাপ দেখা যায় দুয়ের মধ্যে। অবশ্য এই ছাপ দেখানোতে তেমন কোন রাখঢাক রাখেননি এই তরুণ। তিনি বলেন, ‘সবাই কোন না কোন খেলোয়াড়ের খেলা দেখে অনুপ্রেরণা পায়, আমার ক্ষেত্রে তা নেইমার।’

দুয়ের বয়সে ইউরোপে খেলতে আসেননি নেইমার। তবে ১৯ বছর বয়সে জিতেছিলেন দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব শিরোপা কোপা লিবার্তাদোরেস। কাকতালীয়ভাবে দুয়েও একই বয়সে হলেন ইউরোপ সেরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দুয়েকে ফলো করলেন নেইমার!

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার