Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

BN DESK
07 September 2026, 07:16 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তান দেশি প্রযুক্তিতে তৈরি ফতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। গতকাল উন্নত অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটি। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

আইএসপিআর জানায়, অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমে সজ্জিত এ ক্ষেপণাস্ত্রটির প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত প্যারামিটার যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা নিশ্চিত করতে বিভিন্ন সাব-সিস্টেমের কার্যকারিতা মূল্যায়ন করা। দেশিভাবে তৈরি এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ উৎক্ষেপণ পরিচালনা করে আর্মি রকেট ফোর্স কমান্ড।

এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি রকেট ফোর্স কমান্ড ও পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরাও। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘ফতেহ সিরিজের দেশিভাবে উন্নয়ন করা ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণকে ফোরাম প্রশংসা করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার