Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

BN DESK
21 May 2026, 05:33 PM পড়তে ১ মিনিট

বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ নতুন রেকর্ড গড়েছে। বুধবার রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেই রেকর্ডটি হয়েছিল ২০২৫ সালের ২৩ জুলাই। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ উৎপাদনকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট।

বুধবার রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্টদের মতে, বাড়তি চাহিদা সামাল দিয়ে নতুন রেকর্ড পরিমাণ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।

রেকর্ড উৎপাদনের পরও ওই সময়ে প্রায় ৪০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী, ওই সময়ে বিদ্যুতের চাহিদা রেকর্ড উৎপাদনের মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার