Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দিন - মীর শাহে আলম

BN DESK
04 September 2026, 01:55 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:  বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, আগামি ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষ মানেই দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন। দেশের উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন। তিনি বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমানের বাড়ি। এই কারণে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি।

তিনি আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার শব্দল দিঘী বিদ্যালয় মাঠে থানের শীষের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, এড. শফিকুল ইসলাম টুকু, অধ্যাপক নজরুল ইসলাম,  মীর শাকরুল আলম সীমান্ত, মীর দিগন্ত, মোস্তাফিজার রহমান রাজা, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম, নজমুল হক মিঠু,ডা. মতিয়ার রহমান, লুৎফর রহমান যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ। পরে সন্ধ্যায় এমপি প্রার্থী মীর শাহে আলম উপজেলার গাংনগর হাইস্কুল মাঠে নির্বাচনি সভায় বক্তব্য রাখেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দিন - মীর শাহে আলম

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার