Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের কয়েক জায়গায় বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা

BN DESK
09 September 2026, 06:34 AM পড়তে ১ মিনিট
দেশের কয়েক জায়গায় বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা

নিউজ ডেস্ক: সারা দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কমতে পারে রাতের তাপমাত্রাও।  

শনিবার (২১ ডিসেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের বান্দরবান ও সন্দ্বীপে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৬ থেকে ১২) কিলোমিটার। সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮%।

ঢাকায় সূর্যাস্ত আজ শনিবার সন্ধ্যা ৫ টা ১৭ মিনিটে এবং আগামীকাল রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৭ মিনিটে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দেশের কয়েক জায়গায় বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার