Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

BN DESK
02 September 2026, 03:50 PM পড়তে ১ মিনিট

আইটি ডেস্ক: সদেশের মোবাইল গ্রাহকদের জন্য আসছে বড় সুখবর। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দিয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।

বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে এবং বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। শহরে নেটওয়ার্ক তুলনামূলক ভালো হলেও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় সেবার মান এখনও দুর্বল। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, দুর্বল সিগন্যাল ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির প্রধান কারণ।নেটওয়ার্কের মান উন্নত করতে বিটিআরসি ইতোমধ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দিয়েছে গ্রামীণফোনকে। এর ধারাবাহিকতায় এখন ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিটিআরসির কাছে ৮.৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩.৪ মেগাহার্টজ করে চেয়েছে রবি ও বাংলালিংক। তবে চূড়ান্ত বরাদ্দের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যাতে সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সাথে কোনো বিঘ্ন ঘটে কি না, তা যাচাই করা যায়। 

রবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ই-জিএসএম’ প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে, ফলে দ্রুত গ্রাহকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলাফল অনুযায়ী তারা পরবর্তী বিনিয়োগ সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল শক্তিশালী হবে, কল ড্রপ কমবে, ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়বে এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সংযোগ আরো উন্নত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার