Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন

BN DESK
04 September 2026, 02:20 PM পড়তে ১ মিনিট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি হচ্ছে একটাই সেটি হলো, দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ। শুক্রবার সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।  

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার।


আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।  
তিনি আরও বলেন, আগামীর সরকার এ দেশের সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিলো আমাদের গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। তিনি সেই বাংলাদেশ নির্মাণ করতে সবাইকে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ারও আহ্বান জানান।

এর আগে, চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিষ্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার