Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত

BN DESK
03 September 2026, 05:16 AM পড়তে ১ মিনিট
দেশে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত

দেশে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

আজ সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।     

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ২৯ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা যান ২৪ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ রোগী। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয় ৬৪৩ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

দেশে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার