Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে আর কোন বৈষম্য থাকবে না: দুলু

BN DESK
09 May 2026, 04:55 AM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। এ দেশে কোন মানুষ আর অসহায় থাকবে না। দেশে কোন বৈষম্য থাকবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগে সকলের সহযোগিতা চাই। আজ শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুলু বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়তে হলে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে। নারী-পুরুষ, ধনী-গরীব সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনভাবেই সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. সাখাওয়াত হোসেন প্রমুখ।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজের সভাপতিত্বে এসময় জেলার সাতটি উপজেলার ৩৩০জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

দেশে আর কোন বৈষম্য থাকবে না: দুলু

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার