Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

BN DESK
14 May 2026, 10:06 PM পড়তে ১ মিনিট

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানি সম্পন্ন হবে এবং এ জন্য প্রায় এক কোটি পশু প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর সাভারস্থ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য যে পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার প্রয়োজন, তার চেয়েও বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “চোরাচালানের মাধ্যমে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তবর্তী এলাকার মানুষকেও সতর্ক করা হয়েছে।”

কৃষিখাত নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকের অর্থনৈতিক উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের পথ খুলে দেবে। এ সময় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমরা চাই কম খরচে গবাদিপশু লালন-পালন নিশ্চিত করতে এবং উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়াতে। এ বিষয়ে গবেষণা কার্যক্রম কতদূর এগিয়েছে, তা দেখতে আজ বিএলআরআইতে এসেছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মো. দেলোয়ার হোসেন

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার