Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে পৌঁছেছে কারিনার মরদেহ

BN DESK
03 September 2026, 01:11 PM পড়তে ১ মিনিট

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রবিবার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানবিক উদ্যোগ হিসেবে বিনা খরচে কারিনার মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। 

প্রথমে অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি। পরে ইউএস-বাংলা কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

জানা গেছে, দেশে আনার পর মরদেহ প্রথমে নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে কারিনাদের বাসায়। পরে রাতে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে। সেখানেই দাফন করা হবে কারিনা কায়সারকে। লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়।

ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় তার। এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তর করা হয়।

‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে একটি গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন কারিনা কায়সার। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

দেশে পৌঁছেছে কারিনার মরদেহ

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার