Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

BN DESK
01 September 2026, 07:42 PM পড়তে ১ মিনিট

কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার সাতজন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের বেনাপোল স্থল বন্দরের চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বরিশালের হিজলা উপজেলার আবদা গ্রামের আলতাব হোসেন মাঝির মেয়ে জেসমিন আক্তার, পটুয়াখালীর মাদানপুর এলাকার মাঝপাড়া গ্রামের শাহআলমের ছেলে আরমান হোসাইন, পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর এলাকার রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের মৃত নুর আলীর মেয়ে রুপা ইসলাম (ওরফে নেহা), গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট এলাকার কোনেরবিটা গ্রামের চিন্ময় বড়াইয়ের ছেলে জিতেন্দ্র বড়াই (ওরফে যতির্ময় বড়াই), যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের নবিসউদ্দিনের ছেলে আব্দুল্লাহ আলী, বরিশাল জেলার কোতোয়ালি মডেল থানার দপ্তরখানা রোডের স্বরূপ ম্যানসনের বঙ্কিম চন্দ্র হালদারের ছেলে রাজু হালদার (ওরফে সৌরভ হালদার) এবং পটুয়াখালীর সদর থানার ইসলামাবাদ এলাকার পাচাকোরালিয়া গ্রামের ফারিকুল ইসলামের ছেলে আবু তাহের।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে স্থানীয় মানবাধিকার সংগঠন 'জাস্টিস এন্ড কেয়ার' ছয়জনকে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।

মানবাধিকার সংগঠনের কর্মকর্তা রেখা বিশ্বাস জানান, দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে তাঁরা বিদেশে যাওয়ার আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাঁদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম কারাগারে পাঠায়।

দুই দেশের মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় দুই বছর সাজাভোগের পর তাঁদের কলকাতার একটি শেল্টার হোমে রাখা হয়। পরে দেশে ফেরার অনুমতি পেয়ে তাঁরা বাংলাদেশে ফিরে এসেছেন।

বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার