Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

BN DESK
01 September 2026, 05:58 PM পড়তে ১ মিনিট
দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশ দলাদলিতে ভরে গেছে। দেশে ভালো মানুষ নাই। বঙ্গবন্ধুর মাথার ওপর প্রস্রাব করেছে। আমার ওপর করে নাই? করেছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের ওপর করে নাই? এইটা চলতে দেওয়া যায় না।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে তিনি স্বাগত বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ২৮ তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১’ আমার বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মার তালে তালে বলা হয়েছে। আজকে এ দেশে মুরব্বিদেরও মর্যাদা নাই, মুক্তিযোদ্ধাদের মর্যাদা নাই।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুর পর লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি। সেজন্য আজকে এখানে এসেছি। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না। জাতির জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে।

মুক্তিযুদ্ধে জেলা শাখার সাবেক কোম্পানি কমান্ডার ফজলুর হক বীরপ্রতীকের সভাপতিত্বে অন্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার